বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :

চালনা ক্যানেলের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আমীর এজাজ খান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি:: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির উদ্যোগে চালনা ক্যানেলের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চালনা লেগের পাড় চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন ও বক্তব্য রাখেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ¦ আমীর এজাজ খান। সভা বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌরসভার প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুল মান্নান খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ বোস। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, আয়ুব আলী কাজি, নুর হোসেন, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ, দেলোয়ার হোসেন, আব্দুল বারিক সরদার, বদিয়ার হোসেন, আজিম হাওলাদার, রবিউল ইসলাম মনা, জি এম রুম্মনসহ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি ও অঙ্গসহযোগীর নেতৃবন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews