রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

মহেশখালীতে অস্ত্র-গুলিসহ জলদস্যু জমিরকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মনির হোসেন :: কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার আসামি জমিরকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বুধবার কুতুবদিয়ার পশ্চিম দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এফবি আজুফা আক্তার মানু নামক ১টি ফিশিং বোটে জলদস্যু জমির উদ্দিন বাহিনীর গুলিতে কুতুবদিয়ার শাহাদাত হোসেন খোকন নামক একজন জেলে নিহত হয়। উক্ত ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই নৃশংস ঘটনায় জড়িত আসামিদের আটক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায়, গত ৭ মে ২০২৬ তারিখ বুধবার দুপুর ২ টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে জমির বাহিনীর প্রধান কুখ্যাত জলদস্যু ও উক্ত হত্যা মামলার মূল আসামি জমিরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত জলদস্যু জমিরের তথ্যের ভিত্তিতে, সোনাদিয়া দ্বীপের প্যারাবন হতে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত জলদস্যু জমির (৪০) কক্সবাজার জেলার মহেশখালী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ জমির বাহিনীর প্রধান হিসেবে ডাকাতি করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত জলদস্যুর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews