1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় ইসলামী ব্যাংকে জালিয়াতির চেষ্টা; আটক ১ সাবেক যুবদলের নেতার নামে অপপ্রচার, থানায় জিডি ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ যশোরে সাড়ে ছয় কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক বাগেরহাটে জুস কেনাকে কেন্দ্র করে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা মহেশখালীতে অস্ত্র-গুলিসহ জলদস্যু জমিরকে আটক করেছে কোস্টগার্ড দাকোপে ৭ লক্ষ পারশে ও বাগদার পোনা জব্দ; নদীতে অবমুক্ত চালনা ক্যানেলের কচুরিপানা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আমীর এজাজ খান চূড়ান্ত সমঝোতা স্মারকে অগ্রগতি, শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ জনসেবায় প্রশাসনকে হয়রানিমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

যশোরে সাড়ে ছয় কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর-নড়াইল সড়কে অভিযান চালিয়ে ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা মু্ল্যের ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর থেকে ৩ জন পাচারকারীসহ ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণেরবার,ঢাকা মেট্রো গ-২২-৭৯৩০ নম্বরের ১টি প্রাইভেট কার, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ৩২৭ টাকা আটক করে। আটককৃত প্রাইভেট কারে তল্লাশী করে গাড়ীর ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়,ঢাকার আব্দুল্লাহপুর, উত্তরা এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর চৌগাছা সীমান্তের দিকে যাচ্ছিল।

আটককৃতরা হলো-যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি (৩৬),একই জেলার চৌগাছা থানার উত্তরকয়ের তলা গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি (৫৪) ও যশোর সদর থানার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসরাইল (৪৬)। উক্ত পাচারকারীদের যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটক স্বর্ণের সিজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ৭০ হাজার ৮৬৭ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট