রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল ৪ টায় ঐতিহ্যবাহী শেরে বাংলা কলেজ চত্বরে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন। এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি রুণা গাজী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী, শহীদ সাব্বির মল্লিকের বাবা শহীদুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে ৪ টায় কলেজ সেমিনার কক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক এবং যুবদলের আহবায়ক জাকারিয়া মিলনের সঞ্চলনায় বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগেরহাট জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, সাবেক যুগ্ম-আহবায়ক শিপন মুন্সি, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ, সকল ইউনিয়ন বিএনপির পক্ষে শেখ জাহিদুর রহমান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, কৃষক দলের সাধরণ সম্পাদক জবরুল শেখ, ছাত্রদলের সাবেক সভাপতি লিমন বিশ্বাস ও কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান মেরাজ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, এ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস, চিতলমারী উপজেলা বিএনপি নেতা আব্দুর রহমান গাজী, গোলাম ফারুক বুলু ও শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াবালী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews