বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ২৩ নং পোল্ডারের ওয়াপদা বাঁধ কেটে অবৈধভাবে লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৫টায় উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদার মোড়ে এ মানববন্ধনের আয়োজন ভূমিহীন সংগঠন ও এলাকাবাসী।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব জোয়ার্দার এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আবুল হাসান।

এসময় বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি চিকিৎসক নারায়ণ চন্দ্র মন্ডল, নিজেদের করি সংস্থার বিভাগীয় প্রশিক্ষক নাসিমা খাতুন, নিজেদের করির কর্মী রাশেদুজ্জামান ফরিদ, মুন্নী সমাদ্দার, লিপন সরকার, ভূমিহীন সংগঠনের নারী নেত্রী রোকেয়া বেগমসহ স্থানীয় এলাকাবাসী।

বক্তারা বলেন, অবৈধভাবে ওয়াপদা বাঁধ কেটে লবণ পানি উত্তোলনের ফলে এলাকার পরিবেশ, কৃষি জমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। এতে একদিকে যেমন ফসলি জমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে সুপেয় পানির সংকটও বাড়ছে। দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পরিবেশ ও কৃষি রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। এলাকার স্বার্থে অবৈধ লবণ পানি উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews