1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাইকগাছায় রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি বিরুরদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত

দুই শতাধিক গাছ কর্তন, দাকোপে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে সড়ক উন্নয়নের দোহাই দিয়ে প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ইউপি চেয়ারম্যান এগাছ গুলো কেটে নিয়ে যাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে ।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের হরিণটানা এলাকায় দুই কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। ওই রাস্তা উন্নয়নের দোহাই দিয়ে সড়কের পাশের ছোট বড় সিরিশ, চম্বলসহ বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। কিছু গাছ আবার বিক্রি করা হয়েছে বলে অভিযোগে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে জানান, গাছ কাটার আগে স্থানীয় প্রশাসনের সমন্বয় এবং প্রকাশ্যে টেন্ডারের নিয়ম থাকলেও তা মানা হয়নি। এছাড়া এভাবে গাছ কাটায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তড়িঘড়ি করে টেন্ডার ছাড়া গাছ কাটায় কোন অপকৌশল আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কৈলাশগঞ্জ ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রবীর মন্ডল বলেন, রাস্তা উন্নয়নের স্বার্থে উপজেলা প্রকৌশলীর পরামর্শ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে। এগুলো বর্তমানে ইউনিয়ন পরিষদে রাখা হচ্ছে। পরবর্তীতে দরপত্রের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হবে। এব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম জাহাঙ্গীর আলম জানান, গাছ কাটার পরে আমরা বিষয়টি শুনেছি। গাছ কাটার আগে আমাদের জানানো হয়নি বা কোনো পরামর্শও নেওয়া হয়নি। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু গাছ কাটার অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি শুনেছি রাস্তা উন্নয়নের জন্য কিছু গাছ কাটা হচ্ছে। তবে আমার পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানিয়েছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট