মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

ঘোড়াঘাটে সুলভ মূল্যে টায়ার সেবা দিচ্ছে ‘বাবার দোয়া সামিয়া টায়ার হাউস

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খেতাব মোড় এলাকায় অবস্থিত খন্দকার বদরে আরেফিন পেট্রোল পাম্পের সামনে গড়ে উঠেছে টায়ার ক্রয়-বিক্রয় ও মেরামতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘বাবার দোয়া সামিয়া টায়ার হাউস’। এখানে সুলভ মূল্যে নতুন ও পুরাতন টায়ার কেনাবেচার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে ভলকানাইজিং সেবা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রোপাইটর মোঃ শফিউল ইসলাম জানান, তাদের এখানে বাস, ট্রাক ও ট্রাক্টরের নতুন এবং পুরাতন টায়ার, টিউব, কলার, রিং ও চুড়ি পাওয়া যায়। বিশেষ করে ফেটে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া টায়ার অত্যন্ত যত্নসহকারে মেরামত ও ভলকানাইজিং করা হয়।
ভিডিও চিত্রে দেখা যায়, দক্ষ কারিগর দ্বারা টায়ারের যাবতীয় কাজ সম্পন্ন করা হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে আসা গাড়ি চালক ও মালিকরা এখান থেকে নিয়মিত সেবা গ্রহণ করছেন। শফিউল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সততার সাথে সেবা দিয়ে আসছি। ফেটে যাওয়া টায়ার রিপেয়ারিং বা ভলকানাইজিংয়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করার চেষ্টা করি।”
ব্যবসা প্রতিষ্ঠানটিতে যোগাযোগের জন্য বেশ কয়েকটি মোবাইল নম্বরও দেওয়া হয়েছে। সরাসরি দোকানে এসে অথবা ফোনে যোগাযোগ করে গ্রাহকরা তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। খেতাব মোড়ের এই দোকানটি স্থানীয় পরিবহন মালিক ও শ্রমিকদের জন্য একটি আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews