বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :

মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় ১১ মে সকাল ১০ টায় মোংলা উত্তরণ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন নেটওয়ার্ক কমিটির ১৬ সদস্য।

নেটওয়ার্ক কমিটির সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী ও সাংবাদিক শেখ মোঃ নুর আলম, মোংলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আমির হোসেন আমু, বিশিষ্ট সাংবাদিক মাহমুদ হাসান, বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, উইমেন জবক্রেসেন্ট সেন্টারের প্রাগ্রাম ম্যানেজার বিলকিস খাতুন, রিংকু দর্জি, বিদ্যুৎ মন্ডলসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় আলোচ্য বিষয়গুলো ছিল রেজুলেশন পাঠ, সার্চ কমিটি গঠন, সমাবায় সমিতির মাধ্যমে জলমহাল ইজার নেওয়া খাল পুনঃখনন কর্মসূচী, প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা, খাস জমির জমাকৃত আবেদন নিয়ে উপজেলা ভুমি অফিসের সাথে আলোচনা ও নতুন আবেদন জমা প্রদান, কমিটির সদস্য পরিবর্তন এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করা ভুমিহীন সদস্যদের সহায়তা প্রধানের জন্য সার্চ কমিটি গঠন।

এছাড়াও যে সকল কর্মসূচি বাস্তবায়নে মৎস্যজীবী নেটওয়ার্ক সরাসরি সহায়তা করছে সেগুলো হলো- সমবায় সমিতি গঠনের জন্য সদস্য বাছাই, জেলে কার্ডের জন্য সহায়তা করা, ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা ইত্যাদি। নেটওয়ার্কের সভা পরিচালনা করেন উত্তরণ মোংলা এরিয়া ম্যানেজার মোখলেসুর রহমান কামাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews