1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরা‌মের ত্রৈমা‌সিক সভা টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক বাগেরহাটে ডেঙ্গু ও চিকুন গুনিয়ার প্রভাব বিস্তার রোধে যুবদল নেতার ব্যাতিক্রমি উদ্যোগ বেনাপোল জামায়াতের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত বিশ্বকাপে দল ঘোষণা আর্জেন্টিনার, স্কোয়াডে আছেন যারা বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা ঢাবিতে জাতীয় কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছে-সেতুমন্ত্রী

টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মনির হোসেন :: কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন লেদা লামারপাড়া সংলগ্ন এলাকায় গত ১১ মে ২০২৬ সোমবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও র‍্যাবের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে সন্দেহজনক একটি বাড়িতে তল্লাশি করে ১ টি বুলেট প্রুফ জ্যাকেট, ২ টি বুলেট প্রুফ হেলমেট, ১ রাউন্ড তাজা গোলা ও ১ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট