1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক বাগেরহাটে ডেঙ্গু ও চিকুন গুনিয়ার প্রভাব বিস্তার রোধে যুবদল নেতার ব্যাতিক্রমি উদ্যোগ বেনাপোল জামায়াতের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত বিশ্বকাপে দল ঘোষণা আর্জেন্টিনার, স্কোয়াডে আছেন যারা বড় লিডের পথে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা ঢাবিতে জাতীয় কর্মশালা মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছে-সেতুমন্ত্রী জনসেবায় নতুন দিগন্ত,উত্তর ঢাকাকে আধুনিক ও স্মার্ট নগরী গড়তে বদ্ধপরিকর ডিএনসিসি মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: অপারেশন ম্যানগ্রোভ শিল্ডের আওতায় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধানকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।

১২ মে মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যুর বিরুদ্ধে কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে চতুর্থ বারের মতো “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” -এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত বনদস্যু মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়।

সুন্দরবনের দস্যু মেজ জাহাঙ্গীর দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে বলে জানা যায়। প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ১২ মে মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ২ টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।

আটককৃত ডাকাত মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট