1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ দেশে স্থিতিশীলতা না থাকলে উন্নয়ন টেকসই হবে না-প্রধানমন্ত্রী ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভ্রাতৃত্বের নতুন দিগন্ত, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো দুই নারী পাইকগাছায় ফার্মেসিতে অভিযান: জরিমানা ৪৭ হাজার বাগেরহাটে শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে সবুর-সাজেদুর পরিষদ এবং আমিরুল-বনি পরিষদ।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ২ হাজার ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সবুর-সাজেদুর প্যানেলের সম্পাদক প্রার্থী সাজেদুর রহমান জানান, আমি এর আগে দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। সংগঠনে আমার অনেক অবদান আছে। সব সময় সদস্যদের পাশে ছিলাম। সেই ভালোবাসায় সদস্যরা আমাকে ভোট দেবেন। আমি বিপুল ভোটে জয়ী হবো ইনশাল্লাহ।

আমিরুল-বনি প্যানেলে সভাপতি প্রার্থী আমিরুল ইসলাম জানান, বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের একজন সদস্য ছিলাম। এবারই প্রথম প্যানেলে সভাপতির নির্বাচন করছি। সুখে-দুঃখে সদস্যদের পাশে ছিলাম। নির্বাচিত হতে পারলে সদস্যদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট