মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে লিখিত আবেদন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুর মৌজায় ভূমিহীন পরিবারের বসতভিটা দখলচেষ্টা, হামলা-ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া ওই আবেদনে ভুক্তভোগীরা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে রামনাথপুর মৌজার চর জেগে ওঠা জমিতে সরকারি নীতিমালা অনুসরণ করে বসবাস ও কৃষিকাজ করে আসছেন। ২০১১-২০১২ অর্থবছরে কৃষি খাসজমি বন্দোবস্ত নীতিমালার আওতায় মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী ৫৬টি ভূমিহীন পরিবার প্রায় ৫৫ দশমিক ১০ একর জমি বন্দোবস্ত পেয়ে সেখানে বসতঘর নির্মাণ, কৃষিকাজ ও জীবিকা নির্বাহ করে আসছেন।

আবেদনে আরও বলা হয়, একটি প্রভাবশালী মহল ওই জমি নিজেদের দাবি করে ভূমিহীন পরিবারগুলোর ওপর বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে আসছে। সর্বশেষ গত ১০ মে বিকেল সাড়ে ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কয়েকটি পরিবারের ঘরবাড়িতে ভাঙচুর, মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় নারী-পুরুষদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলার ঘটনায় কয়েকজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পূর্বক চিকিৎসা গ্রহণ করেন। পাশাপাশি এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

লিখিত আবেদনে ভূমিহীন পরিবার ও এলাকাবাসী তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বন্দোবস্তকৃত জমিতে দখলচেষ্টা বন্ধ করা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে থানা পুলিশকে আসামি চিহ্নিত করে গ্রেফতারসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews