1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় ভূমিহীনদের বসতভিটা দখলচেষ্টার অভিযোগে ইউএনও’র কাছে লিখিত আবেদন পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা অসুস্থ প্রসূতি মায়ের চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ড বাগেরহাটে ফ্যাক্ট চেকিং শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি সবুর,সম্পাদক বনি নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন, বাস্তব চিত্র ভিন্ন ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংসের দাবি আইনপ্রণেতার ‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত ‘কুমিল্লা ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত দাকোপে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি সবুর,সম্পাদক বনি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আব্দুস সবুর শেখ ও সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান বনি নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বেনাপোল বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত নির্বাচনে দুই হাজার ১০৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৯০৬ জন ভোটার ভোট প্রদান করেন। সন্ধ্যার পর থেকে ভোট গণনা শেষে রাত ১১টার সময় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী।

এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে আমিরুল-বনি সমমনা পরিষদ ও সবুর-সাজেদুর ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

নির্বাচনে সবুর-সাজেদুর সমমনা পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন-সভাপতি পদে আব্দুস সবুর শেখ ও রপ্তানি বিষয়ক সম্পাদক লিটন হোসেন।

অপর প্যানেল আমিরুল-বনি পরিষদে সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনিসহ সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক, অর্থ সম্পাদক, কাস্টমস্ বিষয়ক সম্পাদক, বন্দর বিষয়ক সম্পাদক, কার্গো শাখা বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ব্যাংক বিষয়ক সম্পাদক, কার্য নির্বাহী সদস্য ৩জন। এ নিয়ে

মোট ১৯টি পদে তারা নির্বাচিত হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় দিনভর নিরাপত্তার চাঁদরে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের নেতৃত্বে পোর্ট থানা পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

উক্ত সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ২ হাজার ১০৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৯০৬ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সবুর-সাজেদুর প্যানেলে সভাপতি ও রপ্তানি বিষয়ক সম্পাদকসহ দুইজন এবং আমিরুল – বনি প্যানেলে সাধারণ সম্পাদক সহ মোট ১৯টি পদে তারা নির্বাচিত হয়েছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট