শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

পাইকগাছায় আধুনিক প্লান্টে মনুষ্য বর্জ্য পরিশোধন শুরু

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষে নবস্থাপিত মনুষ্য বর্জ্য পরিশোধন প্লান্টের কার্যক্রম মনিটরিং করা হয়েছে। পরিবেশবান্ধব এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে সরেজমিনে গিয়ে প্লান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় তিনি বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পরিশোধনের বিভিন্ন ধাপ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেপটিক ট্যাংক থেকে জমাকৃত মনুষ্য বর্জ্য পাইপলাইনের মাধ্যমে বিশেষ বর্জ্য পরিবহনকারী যান ‘ভেকুট্যাগ’-এ স্থানান্তর করা হয়। পরে ওই যানযোগে বর্জ্য নবস্থাপিত পরিশোধন প্লান্টে নিয়ে গিয়ে আধুনিক পাইপলাইন ব্যবস্থার মাধ্যমে প্লান্টে প্রবেশ করানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্লান্টে তিন ধাপের আধুনিক পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে মনুষ্য বর্জ্য দুর্গন্ধমুক্ত তরলে রূপান্তরিত হচ্ছে। পরিশোধিত তরল নির্ধারিত নিষ্কাশন লাইনের মাধ্যমে নিরাপদে বের করে দেওয়া হচ্ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে পৌরবাসী পাবে আরও স্বাস্থ্যসম্মত ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা সুবিধা।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ WaterAid ও নবলোক-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, পাইকগাছাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এই মনুষ্য বর্জ্য পরিশোধন প্লান্ট চালুর ফলে অপরিকল্পিত বর্জ্য ফেলার প্রবণতা কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পাইকগাছা পৌরসভায় এই মনুষ্য বর্জ্য পরিশোধন প্লান্ট স্থাপনের কাজ ২০২৬ সালের জানুয়ারি মাসে শুরু হয়। WaterAid ও নবলোক-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews