মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

রামগতিতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: লক্ষ্মীপুরের রামগতিতে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, লক্ষ্মীপুরের রামগতি থানাধীন রামগতি বাজার সংলগ্ন এলাকায় গত ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে সন্দেহজনক ১ টি ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজা, নগদ ২ হাজার ৯৩০ টাকা এবং অটোরিকশাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাজা, নগদ অর্থ, অটোরিকশা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews