মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীতে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি-২) আওতায় বাস্তবায়নাধীন কাজের অগ্রগতি পর্যালোচনা সভা শনিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় প্রকল্পের কর্মকর্তাসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা ওয়াসা’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এলজিইডি’র সহযোগিতায় সিআরডিপি-২ প্রকল্পের আওতায় কেসিসি শলুয়ায় ‘ল্যান্ডফিল এন্ড রিসোর্চ রিকভারী ফ্যাসিলিটি’ শীর্ষক বর্জ্য শোধনাগার এবং কুয়েট এ্যাপ্রোচ রোড বাস্তবায়ন করা হচ্ছে।
বর্তমানে কমপোস্ট প্লান্টের কাজের অগ্রগতি ৯১%, এমআরএফ এন্ড প্লাস্টিক রিসাইক্লিং প্লান্টের অগ্রগতি ৯২%, বায়ো গ্যাস প্লান্ট ও শেড ভবনের অগ্রগতি ৬০%; ওয়ার্কশপ, পাম্প রুম, মটর রুম এবং আন্ডারগ্রাইন্ড রিজার্ভারের অগ্রগতি প্রায় ৭১%, সাবস্টেশন ও জেনারেটর রুমের অগ্রগতি প্রায় ৮৬%, গ্যাস বেলুন ভবনের অগ্রগতি প্রায় ৯১% সহ বাউন্ডারী ওয়াল, ফায়ার হাইড্রান্ট, ইন্টারন্যাল রোড ও ড্রেন ইত্যাদি কাজের অগ্রগতিও সন্তোষজনক এবং কুয়েট এ্যাপ্রোচ রোডের অগ্রগতি ৬১% বলে সভায় জানানো হয়।
সভায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ) মো: মাহমুদুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (এডিবি অনুবিভাগ) অতিরিক্ত সচিব এস এম জাকারিয়া হক, প্রকল্প পরিচালক মো: হামিদুল হক, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, এলজিইডি’র খুলনার নির্বাহী প্রকৌশলী মো: কামরুল ইসলাম সরদার, খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ, এডিবি’র এস এ আব্দুল্লাহ আল মামুন, উর্মি ভট্টাচার্য ও মো: সাঈদুল হক, ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুবুর রহমান সহ কেসিসি’র সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে আগত কর্মকর্তাগণ প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews