1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান

ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে। আর এ সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গিকার। জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, সদর উপজেলা ও খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তিনি বলেন, বিগত সরকারগুলো ভবদহের সমস্যা সমাধানে কোন উদ্যোগ গ্রহণ করেনি।
তিনি শনিবার যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে যশোর জেলার ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম রছুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোঃ মোক্তার আলী, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ রুহুল আমিন ও ভবদহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লে. কর্ণেল মামুনুর রশীদ। এসময় যশোর জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি প্রমুখ উপস্থিত ছিলেন। যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছরিন আক্তার খান। সমীক্ষা প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান আইডব্লিউএম এর সিনিয়র স্পেশালিষ্ট শেখ নাহিদুজ্জামান। পানি উন্নয়ন বোর্ডর উদ্যোগে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এতে সহযোগিতা করে।
কর্মশালায় জানানো হয়, এই সমীক্ষাটির আওতায় যশোর জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও সদর উপজেলা এবং খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় সমীক্ষা চালানো হয়। প্রায় ৯৮ হাজার হেক্টর আয়তনের এই প্রকল্প এলাকায় নদী, খাল ও বিলের জরিপ, গাণিতিক মডেলিং, কৃষি, সামাজিক ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন এবং অর্থনৈতিক বিশ্লেষণ সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার ভবদহ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং শিবসা ও পশুর নদীর অববাহিকায় টেকসই পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সম্ভাব্যতা সমীক্ষা পরিচালত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর কারিগরি সহায়তায় এ সমীক্ষা বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় আরও জানানো হয়, সমীক্ষায় ভবদহ ও বিল ডাকাতিয়া এলাকার জন্য পৃথকভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধান প্রস্তাব করা হয়েছে। এর মধ্য রয়েছে বিভিন্ন নদী ও সংযোগ খাল খনন, অতিরিক্ত পানি নিষ্কাশন পাম্প স্থাপন, পাইলট চ্যানেল খনন, নদীর সঙ্গে বিল সংযুক্ত করে পুনরায় টিআরএম চালু করা,নদীর প্লাবনভূমি দখলমুক্তকরণ এবং ভবদহ রেগুলেটরকে সেতু দ্বারা প্রতিস্থাপন করে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা।
কর্মশালায় বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজন ও জনসাধারণ অংশ নেন।
এর আগে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি প্রচারণায় বার বার একটি কথা বলেছেন রোগ হবার পর চিকিৎসা না নিয়ে, রোগ যেন না হয় তার জন্য জীবন যাপনে পরিবর্তন আনতে পারি। এটি দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে। আমাদের বাসা, বারান্দায়, বাড়ির সামনে ড্রেনে বা এলাকার পুকুরে এই জায়গাগুলোতে ডেঙ্গু মশা বিস্তার করে। যদি নিজ উদ্যোগে সপ্তাহে একদিন নিয়মিত পরিষ্কার রাখতে পারি তা হলে আমাদের সন্তান ও স্বজনেরা রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাবে।

দুপুরে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ব্যপস্থাপনা কমিটির সভায় যোগদান করেন। বিকালে প্রতিমন্ত্রী চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমধাপে দুই হাজার ৪২ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন এবং বিরামপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট