1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক ভূমি মালিকদের জন্য সরকারের জরুরি নির্দেশনা জারি বেনাপোলে ২৫ কেজি চন্দন কাঠসহ ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পন্য আটক সবুজ-পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার শিক্ষার্থীরা কতটুকু শিখছে সেটাই হবে সফলতার মূল সূচক -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সিটিসিআরপি’র উন্নয়ন ছোঁয়ায় বদলে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা

সবুজ-পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি:: ঢাকা শহরকে একটি বাসযোগ্য, আধুনিক এবং ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তবে এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার (১৫ মে) রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে প্রশাসক সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি চারা রোপণ করে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, “সাপ্তাহিক ক্লিনিং ডে-এর আওতায় আমরা নগরজুড়ে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। তবে মশা নিয়ন্ত্রণে সফল হতে হলে নগরবাসীকেও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নিজেদের বাসাবাড়ি ও আঙ্গিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া আমাদের অন্যতম নাগরিক দায়িত্ব।
ঢাকা শহরকে সবুজায়ন করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর এই বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে আবদুস সালাম বলেন, এ ধরনের কার্যক্রম শহরকে বাসযোগ্য রাখতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে শাহবাগ থানা বিএনপি আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এর্বং সদস্য সচিব রফিকুল ইসলাম স্বপনের পরিচালনায় এলাকার সার্বিক সমস্যার কথা তুলে ধরে বক্তৃতা রাখেন পঞ্চায়েতের সাধারণ সম্পাদক শাহ আলমগীর সিকদার , পঞ্চায়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হামিদ.প্রকৌশলী হাবিবুর রহমান বাবু, এডভোকেট তাপসি বেগম. ব্যবসায়ী জহির উদ্দিন, মফিজুল ইসলামসহ এ সময় বিএনপির ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট