মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

টিয়াঘাটায় ভূমিসেবা মেলা-২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের আয়োজনে আজ ১৯ মে মঙ্গলবার ভূমি মেলা -২০২৬ উদযাপন সফল করার লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১ টায় স্থানীয় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান । লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা দেশের ন্যায় বটিয়াঘাটায়ও ১৯ মে মঙ্গলবার থেকে ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিন ব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমি মেলা -২০২৬ অনুষ্ঠিত হবে । আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম অগ্ৰাধিকার হলো জনাবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা । ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহের ব্যাপক অটোমেশন সম্পন্ন করেছে, যার ফলে নাগরিকগণ এখন ঘরে বসেই ল্যান্ড, গার্মেন্টস,বিডি পোর্টালের মাধ্যমে অধিকাংশ ভূমিসেবা গ্ৰহন করতে পারছেন । এই অর্জনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল ভূমসেবা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের উদ্দ্যোগে সারাদেশে “ভূমিসেবা মেলা -২০২৬”এর আয়োজন করা হচ্ছে । বটিয়াঘাটা উপজেলায় অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন । ভূমি মেলা চলাকালীন উক্ত ৩ দিনে ভূমি মেলায় ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্ৰহন করা যাবে । এসময় প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সহ-সভাপতি এস এম এ ভূট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়, সদস্য চিরঞ্জিত মল্লিক প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews