শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ভারতীয় ঔষধ ও প্রসাধনী জব্দ অসুস্থ এইচএসসি পরীক্ষার্থীকে হাসপাতালে নিলেন এসিল্যান্ড জেলা পরিষদ প্রশাসক বাপ্পির পাইকগাছায় উন্নয়ন ও সেবামূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বাগেরহাটে ৪০১৫ পিস ইয়াবাসহ ২৬ মামলার আসামি মাদক সম্রাট মনির শেখসহ গ্রেপ্তার ৪ দেশব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন বাগেরহাটে মোটরসাইকেল-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত দাকোপে ৯ দিন বয়সি শিশু অপহরন ঃ ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

ময়মনসিংহে পারিবারিক কবরস্থান থেকে চার কঙ্কাল চুরির অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন এর ভাটি ঘাগড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে চারটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কবরকে কেন্দ্র করে অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গ্রামের একটি পারিবারিক কবরস্থানে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তারা নিশ্চিত হন, অন্তত চারটি কবর থেকে মৃত ব্যক্তিদের কঙ্কাল তুলে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্বজনদের অভিযোগ, মানুষ মৃত্যুর পর কবরই তার শেষ নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু এখন সেই কবরও নিরাপদ নয়। মৃত ব্যক্তিদের কঙ্কাল চুরি করে নিয়ে যাচ্ছে অমানুষের মতো একটি চক্র।
গ্রামবাসীরা জানান, রাতের আঁধারে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কবরস্থানের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, মানুষ কি এখন মারা যাওয়ার পরেও নিরাপদ থাকবে না!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews