1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক সীমান্ত পরিদর্শন করলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমির সরিয়ে নেওয়া হল পাইকগাছায় ৫ দিনব্যাপী রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে যেসব নতুন নিয়ম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন খলিলুর রহমান প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সীমান্ত পরিদর্শন করলেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফ’র ঠেলে পাঠানো ১০ জন নারী-পুরুষ ও শিশুদের অবস্থানের স্থান পরিদর্শন করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী পরিদর্শনকালে বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কোনো নাগরিক অপরাধ করলে তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে।

বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকার রঘুনাথপুর ক্যাম্পের নিকট সাদিপুর সীমান্তের বোম্বেতলা মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানে পর্যাপ্ত স্কুল, হাসপাতাল, কর্মসংস্থান ও চাকরির সুযোগ নেই। সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বিজিবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমাদের বিজিবিকে শক্তিশালী করতে হবে। দেশের ১৮ কোটি মানুষ তাদের পাশে রয়েছে। আমাদের শরীরে যতদিন রক্ত আছে, ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কাউকে আঘাত হানতে দেব না। সীমান্তে ভারতীয় নাগরিকরা চাষাবাদ থেকে শুরু করে নানা কার্যক্রম পরিচালনা করতে পারলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করা হয়, যা মোটেও গ্রহণযোগ্য নয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএসএফের সমালোচনা করে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে দাবি করতে হবে এবং ভারতকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি সীমান্তে পুশ-ইন কার্যক্রমেরও তীব্র বিরোধিতা করেন।

বক্তব্যে তিনি হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে জনগণের সামনে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। পাশাপাশি তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাও প্রকাশ করা উচিত।

এনসিপির এই নেতা সীমান্ত নিরাপত্তা জোরদারের স্বার্থে বিজিবির সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহেরও দাবি জানান।

এ সময় কেন্দ্রীয়, জেলা এবং স্থানীয় এনসিপির নেতাকর্মী ও জামায়াতের নেতা কর্মীরা সহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট