1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিত্ব-জাতিসংঘের দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত খলিলুর রহমানের অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি যমজ সন্তান হারানো মা,গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো! তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ চার মাদককারবারি আটক দ‌লিত জনগো‌ষ্ঠির উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে নাগরিক ফোরামের স্মারকলিপি ন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা, স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয়ক দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মিজ সিফাত মেহনাজের সভাপতিত্বে সেমিনারে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধিমালা ও প্রবিধানমালার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান। সেমিনারে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিমালা, প্রবিধানমালা, তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট