বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, বর্ষীয়ান রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মরহুম শেখ রাজ্জাক আলীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (৭ জুন) সকালে পাইকগাছা উপজেলার হিতামপুর গ্রামে তাঁর নিজ বাসভবন ‘এনতাজ আলী স্মৃতি পাঠাগার’ প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনখানি ও মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে হিতামপুর জামে মসজিদের ইমাম মো. ইব্রাহিম খলিলের পরিচালনায় দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় পাঠাগারের নির্বাহী সদস্য শেখ আজাদুল হক, শেখ শাহনেওয়াজ আশিক, কল্লোল মল্লিক, শেখ জিয়াদুল হক, সৈয়দ মকবুল হোসেন, শেখ শাওন আহমেদ, শেখ সুজন আহমেদ, শেখ নাসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেখ রাজ্জাক আলী ১৯২৮ সালের ২৮ আগস্ট পাইকগাছার হিতামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৭ জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা, আইন ও রাজনীতিতে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি আজও শ্রদ্ধাভরে স্মরণীয়। অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews