বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ দাবিতে বেনাপোলে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ ও আমানত সুরক্ষার দাবিতে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজার ইসলামী ব্যাংকের সামনে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফ্রম বেনাপোলের আয়োজনে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের গ্রাহক রেজাউল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মতিয়ার রহমান, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, বই ব্যবসায়ী আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলম একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি। এই ব্যক্তি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকলে আমাদের ইসলামী ব্যাংকের জমাকৃত আমানত সুরক্ষা হবে না। অবিলম্বে এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। নবনিযুক্ত চেয়ারম্যানকে অপসারণ করা না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন ডাক দেয়া হবে। মানববন্ধন কর্মসূচি থেকে ইসলামী ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদেরকে একঘন্টা কর্মবিরতির আহ্বান জানানো হয়। এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন , মাওলানা আব্দুর রহিম ,মাওলানা ইলিয়াস,মোঃ ইয়ানুর রহমান ,মো: মনিরুজ্জামান, মোহাম্মদ দুলাল হোসেন ,মাওলানা মোল্লা আনোয়ার হোসেন সহ নারী গ্রাহকরা ও উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews