1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চিতলমারীতে আট বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি; স্বস্তিতে হাজারো মানুষ গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলাধুলা; শঙ্কায় লোকজ সংস্কৃতি বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা

চিতলমারীতে আট বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সের এক কণ্যা শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) ওই শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেন। পুলিশ মামলার আসামী পরিমল ভক্ত (৪৬) কে গ্রেপ্তার করে আদালতে এবং ভূক্তাভোগি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতেল প্রেরণ করেছেন। পরিমল মন্ডল উপজেলার ঝালোডাংগা গ্রামের মৃত গিরিশ চন্দ্র ভক্তের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম এ সব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ওই ছাত্রীটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে রবিবার (৭ জুন) দুপুরে প্রভাইভেট পড়ার জন্য প্রতিবেশী এক সহপাঠিকে ডাকতে যায়। এ সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভিতর নিয়ে দরজা বন্ধ করে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরবর্তীতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি (অপারেশন) রোকেয়া খানম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিমল ভক্তকে আটক করেছে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার আসামী পরিমল ভক্তকে আদালতে এবং ভূক্তাভোগি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতেল প্রেরণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট