
দাকোপ প্রতিনিধি:: দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে অর্ন্তভূক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা যাচাই প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ২ টায় দাকোপ উপজেলা কমপ্লেঙ্ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে সভাটি SDC and CBM Global Disability Inclusion এর অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশ এর বাস্তবায়নে কারিতাসের ডিআইডিআরএম কল প্রোগ্রামের ডিআইআরআর অফিসার জ্বলন্ত ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আবু বকর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মোঃ শহিদুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা প্রানীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাইদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়, উপজেলা উপকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ, উপজেলা আইসিটি অফিসার সমীর বিশ্বাস, সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আলী ফকির, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাগিস আরা পারভীন , উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ আবুল বাসার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের কর্মকর্তা সুদীপ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্পের মানস মন্ডল, ছন্দা বিশ্বাস, উজ্জ্বল মুন্ডা প্রমুখ। সভায় প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় উপস্তিত সকলে একমত হয়। এবং স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগে প্রস্তুতি ও ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে কমিউনিটির কার্যক্রমকে বৈধতা প্রদান করেন।
Leave a Reply