1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চিতলমারীতে আট বছরের শিশু ধর্ষণ, থানায় মামলা পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি; স্বস্তিতে হাজারো মানুষ গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলাধুলা; শঙ্কায় লোকজ সংস্কৃতি বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলদাতা মেসি ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯ ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা

পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ ও আফাস ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন এবং বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।

ফ্রেন্ডশিপ পাইকগাছা অফিসের প্রকল্প ব্যবস্থাপক মো. মাহবুবুল হাসান অনুষ্ঠানের প্রধান সংগঠক ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রজেক্ট অফিসার (ইকোসিস্টেম অ্যান্ড লাইভলিহুড) সমরেশ্বর সিনহা, প্রজেক্ট ইনচার্জ মো. মাহফুজ-উর রহমান। উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনসহ ফ্রেন্ডশিপের মাঠকর্মীরা।

অনুষ্ঠানে ফ্রেন্ডশিপের চলমান উন্নয়ন ও পরিবেশবান্ধব কার্যক্রম তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, দেলুটি ইউনিয়নের পোল্ডার-২১ এলাকায় নিরাপদ পানির সংকট নিরসনে একটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপনের নির্মাণকাজ চলমান রয়েছে। পাশাপাশি স্যাটালাইট ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। ম্যানগ্রোভ বনায়নের কর্মসূচি শুরু হয়েছে যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে সভাপতি সহ অতিথি বৃন্দ ক্লাইমেট ইয়ুথ গ্রুপের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট