1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়-স্বরাষ্ট্রমন্ত্রী বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দাকোপে কারিতাসের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরসন কর্মপরিকল্পনা যাচাই প্রকল্পের সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবং বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ আবুল কালাম আজাদ (৮২) আর নেই। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাঁকা ভবানীপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেলে বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। উপস্থিত ছিলেন ওসি মোঃ গোলাম কিবরিয়া। এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

পরে একই মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আবুল কালাম আজাদ দীর্ঘদিন রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি টানা ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন।

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ, বাঁকা শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন একজন সফল ও গর্বিত পিতা। তাঁর সন্তানদের মধ্যে অনেকে বাংলাদেশ পুলিশ ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

আবুল কালাম আজাদের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট