1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় তিন দেশের আয়োজনে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ- পিজিএসএ আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল এবার সরকারি চাকরি প্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ইতিহাসের নতুন অধ্যায় লিখেছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে টাইগাররা। স্মরণীয় এই অর্জনের ম্যাচে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল ৫ উইকেটের দাপুটে জয় তুলে নেয়।

আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৮ বছরের পথচলায় এই সিরিজের আগে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে মাত্র একবার পরাজিত করতে পেরেছিল। ২০০৫ সালে কার্ডিফে আশরাফুল হোসেনের দুর্দান্ত ইনিংসে পাওয়া সেই জয়ের পর এবার এক সিরিজেই দুইবার অস্ট্রেলিয়াকে হারানোর সাফল্য পেল টাইগাররা। একই সঙ্গে সব প্রতিপক্ষ মিলিয়ে দেশের মাটিতে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে দুই দল। ম্যাচে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে।

পরবর্তীতে বৃষ্টির কারণে ডিএলএস মেথডে বাংলাদেশের সামনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়। জবাবে দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৬ বল হাতে এবং ৫ উইকেট অবশিষ্ট রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

এই জয়ের মাধ্যমে শুধু সিরিজই নিশ্চিত করেনি টাইগাররা, বরং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এক নতুন ইতিহাসও গড়ে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট