1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খুলনায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিক্যাল টিম প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত তারাকান্দায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মোল্লাহাটে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন, ভিডিও শো ও রেলি অনুষ্ঠিত ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নারী ও পুরুষ নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার কঙ্বাজারের ডুলাহাজরা থেকে সারাদেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এরই অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশন আয়োজিত শহিদ হাদিস পার্কে মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক বলেন, রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিতরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনার যে ঘোষণা তিনি দিয়েছিলেন আগামী বাজেটে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকনির্দেশনাই প্রতিফলিত হয়েছে। বাজেটে দেশের মানুষের জন্য যে উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছেন তা বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের নতুন ধারা শুরু হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রশাসক বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আজ প্রধানমন্ত্রী দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। কেসিসিও মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে। কেসিসি’র এ উদ্যোগে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রশাসক শহিদ হাদিস পার্কে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করেন। উল্লেখ্য, মহানগরীতে একশত ৮০দিনে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. নাজমুস সা’দাত শুভ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: শাহনেওয়াজ খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা, সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, পূজা উদযাপন কমিটি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাবেক কাউন্সিলর, শিক্ষার্থী ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট