1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খুলনায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিক্যাল টিম প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত তারাকান্দায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মোল্লাহাটে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন, ভিডিও শো ও রেলি অনুষ্ঠিত ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নারী ও পুরুষ নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের নদীর পাড়ঘেঁষা এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা-কয়রা (খুলনা-৬) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এস.এম. আমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব এবং বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত।

এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নদীতীরবর্তী এলাকায় গাছ লাগানোর মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে ভূমিক্ষয় ও নদীভাঙন প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নদীর পাড়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।

উল্লেখ্য, পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট