বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নারী ও পুরুষ

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ১৪ বাংলাদেশি নারী ও পুরুষকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

গতকাল শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০ টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করেন।

দেশে ফেরা ব্যক্তিরা হলেন- আবু সাকের, আলাউদ্দিন, জামের আলী, খালিদ হোসাইন, ময়না বেগম, সানোয়ার আলী, রিনা বেগম, মিনহাজ মিয়া, ইসমাইল হোসেন, মোহাম্মদ তামিম, মোহাম্মদ ফাহিম, নাজমিন আক্তার, বাদশা মিয়া, মোস্তফা কামাল।এদের মধ্যে ১৩ জন সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং একজন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়।পরে ভারতের পাঞ্জাব সেন্ট্রাল জেল খানায় দুই থেকে তিন বছর মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সৈয়দ মোর্তজা আলী জানান, বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১৪ জন বাংলাদেশি নারী-পুরুষকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় এদেরকে হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম বলেন, চাকরির প্রলোভনে তারা প্রতারণার শিকার হয়েছেন। প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে আগামীকাল নিজ নিজ দায়িত্বে বাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews