1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খুলনায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অসুস্থ শিশুর চিকিৎসায় এগিয়ে এলো কোস্টগার্ডের মেডিক্যাল টিম প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে পাইকগাছায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত তারাকান্দায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মোল্লাহাটে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন, ভিডিও শো ও রেলি অনুষ্ঠিত ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি নারী ও পুরুষ নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মোল্লাহাটে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন, ভিডিও শো ও রেলি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

​বাগেহাট প্রতিনিধি:: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন, ভিডিও শো এবং রেলি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুন) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন হয়।

​ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন মিতা দে।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনাব সুমন আইরিন বলেন, “গ্রামের সাধারণ মানুষ যাতে স্বল্প সময়ে, কম খরচে এবং সহজে আইনি সেবা পেতে পারেন, সে লক্ষ্যেই গ্রাম আদালত কাজ করে যাচ্ছে। এই আদালতের সেবা সম্পর্কে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে আরও সচেতন হতে হবে।”

​দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে উপস্থিত সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে একটি তথ্যবহুল ও শিক্ষণীয় ‘ভিডিও শো’ প্রদর্শন করা হয়। এছাড়া গ্রাম আদালতের বিভিন্ন নিয়মকানুন ও সেবা নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে ‘গ্রাম আদালত’ লোগো প্রিন্ট করা আকর্ষণীয় মগ উপহার দেওয়া হয়।

​ক্যাম্পেইন শেষে বিকাল পাঁচটায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষ এবং সংবাদকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট