বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

খুলনা বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে বিভাগীয় ইমাম সম্মেলন বৃহস্পতিবার বিকালে খুলনা ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পরিচালক, মো: আবদুল্লাহ, মো: রাশেদুল, মুহাম্মদ আশরাফ আলী প্রমুখ বক্তৃতা করেন।

অতিথিরা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উদ্দেশ্যে বলেন, ইমামরা হচ্ছেন সমাজের মুকুট, গুরুত্বপূর্ণ ব্যাক্তি। আপনাদের কথার মাধ্যমেই ব্যাক্তি, সমাজ এবং রাষ্ট্র সংস্কার হওয়া সম্ভব। আপনারাদের প্রত্যকের জায়গা থেকে ইসলামের আলোকে জ্ঞানের পরিধি বৃদ্ধি করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া কর্তব্য। সরকার বিভিন্ন সময় রাষ্ট্র পরিচালনারন জন্য মেসেজ প্রদান করে থাকে। আপনারা সরকারের সেই সকল বার্তাগুলো জনগণের নিকট পৌঁছে দিবেন। ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে একটি আস্থার জায়গা। এই ফাউন্ডেশন ইমামদেরকে সঠিক জ্ঞান প্রদানের পাশাপাশি তাদের বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান করে থাকে।

সম্মেলনে বিভিন্ন জেলার প্রায় দুইশত ইমাম অংশ নেন। বিভাগীয় ইমাম সম্মেলনে শ্রেষ্ঠ তিনজন ইমামকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews