বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

দাকোপে উপজেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে উলাসী সৃজনী সংঘের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেইডক্রাফ্ট একচেঞ্জের অর্থায়নে স্ববল প্রকল্পের কর্মসুচির আওতায় উপজেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২জুন) দিনব্যাপি উপজেলার ১৭ কেন্দ্রে গনতান্ত্রিক পদ্ধতিতে ১৮শত নারী ভোটার তাদের এ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ভোট প্রদান করেন। নির্বাচনে ১১টি পদের বিপরীত ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। উপজেলা ১৭টি ভোট কেন্দ্রে প্রিজাইর্ডি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ। নির্বাচনে সভাপতি শামসুন্নাহার ১ হাজার ৬০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে উর্মিলা সরদার ৯শত ৭১ ভোট পেয়ে নির্বাাচিত হয়। এছাড়া সহ-সভাপতি পদে হিমাদ্রী রানী মৃধা ও অর্পনা রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জুলেখা আক্তার সাথী, কোষাধ্যক্ষ পদে অনুরাধা চক্রবর্তী, সাংগঠনিক পদে ইতিকা মন্ডল, দপ্তর সম্পাদক পদে দিপিকা মন্ডল এবং কার্যকারী সদস্য পদে আলেয়া খাতুন, অঞ্জলী সরকার ও জেসমিন খাতন নির্বাচিত হয়। নির্বাচনে সার্বিক সহযোগীতা করেন উলাসী সৃজনী সংঘের স্ববল প্রকল্পের কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ শীল এবং ফাইনান্স অফিসার জুলফিকার দীপ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews