মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নাম করে বেনাপোল কাস্টমসের গোডাউন থেকে কোটি টাকার পণ্য পাচার: আটক-৩ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কে?

পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বহুল আলোচিত হাসান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং নিহতের স্বজনদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রধান আসামির কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সোমবার(২২ জুন) বিকেলে উপজেলা সদরে নিহত হাসান সরদারের স্বজন ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

জানা যায়, গত ৭ জুন উপজেলার চাঁদখালী এলাকায় নিহত হাসান সরদারের স্ত্রীর সামনে অশোভন আচরণের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মালেক সরদারের ছেলে হাসান সরদারকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার পর পুলিশ এজাহারভুক্ত দুই আসামি মিন্টু ও আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে মামলার অন্যান্য আসামিরা এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা।

এদিকে, হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুর ভাই মিলন ইসলাম এবং দ্বিতীয় আসামির স্ত্রী পারভীন বেগম গত ১৪ জুন নিহতের স্বজনদের বিরুদ্ধে ঘরবাড়ি পোড়ানো ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ এনে ১২ জনের নামে পৃথক দুটি মামলা দায়ের করেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, এসব মামলা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক উদ্দেশ্যে করা হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, হাসান হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহতের স্বজনদের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে।

পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews