সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি খুলনায় আঞ্চলিক বিপণন কর্মশালা অনুষ্ঠিত ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ ব্যবহার আইন বাস্তবায়নে বিভাগীয় টাস্কফোর্স কমিটির সভা পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক নারায়ণগঞ্জে যৌথ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনকালে ড্রেজার বাল্কহেড জব্দ দাকোপে উপজেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন গ্রামীণ বিচার ব্যবস্থা শক্তিশালী করতে বাগেরহাটে মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন ও ভিডিও শো সোমবারই পদত্যাগপত্র জমা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো-প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মনির হোসেন :: সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (২২ জুন) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় গত ২০ জুন শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২১ লক্ষ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।

জব্দকৃত জাল, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাচালানকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews