বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মায়ানমারে সিমেন্ট পাচার করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক ৩ তারাকান্দায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড পাইকগাছায় পুশ বিরোধী অভিযান; দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা দিঘলিয়ায় ৬৯ জিপিএ-৫ এর ৩৩টিই সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অসিত সাহা মারা গেছে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায়

টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মনির হোসেন:: মাদকের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযানের অংশ হিসেবে টেকনাফের কেরুনতলী থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় ২৫ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দুইজন মহিলাকে তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews