শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং যেসব দেশে বর্তমানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশ থেকেও সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য ইব্রাহিম আজিজি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।

এক্সে প্রকাশিত পোস্টে আজিজি লেখেন, ‘সেই দিন আর বেশি দূরে নয়, যেদিন আপনাদের শুধু এই অঞ্চল থেকেই নয়, বরং যেসব দেশ আজ আপনাদের সন্ত্রাসী ঘাঁটির আশ্রয় দিয়েছে, সেখান থেকেও বহিষ্কার করা হবে।’

তিনি আরও বলেন, বিদেশে সামরিক ঘাঁটি পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র যে বিপুল সম্পদ ব্যয় করছে, একসময় সেই অর্থ নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতেই ব্যবহার করতে হবে।

ইব্রাহিম আজিজির দাবি, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে।

তবে ইরানি এই আইনপ্রণেতার বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews