1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাজধানীর ব্যস্ত স্থানে প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। স্থানীয় সময় শুক্রবার (৭ জুন) কোপেনহেগেনে এক ব্যক্তি এই হামলা চালায় বলে তার কার্যালয় জানিয়েছে।

জানা গেছে, সন্ধ্যায় কোপেনহেগেনের কুলতোরভেটে (পাবলিক স্কয়ার) প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে এক ব্যক্তি সজোরে ধাক্কা মারেন। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মেটে ফ্রেডেরিকসেন হামলার ঘটনায় ‘হতবাক’ হয়ে পড়েছেন। শহরের কেন্দ্রস্থলে একটি চত্বরে এমন হামলা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এটিকে ‍‍‘ঘৃণ্য কাজ‍‍’ বলে অভিহিত করেছেন।

দেশটির পুলিশ জানিয়েছে, তারা একজনকে গ্রেপ্তার করেছে এবং ঘটনাটি তদন্ত করছে। তবে এর বেশি কিছু বলতে রাজি হয়নি। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

দুই প্রত্যক্ষদর্শী ম্যারি আদ্রিয়ান ও আনা রাভন স্থানীয় সংবাদপত্র বিটিকে বলেছেন, তারা হামলাটি প্রত্যক্ষ করেছেন। বিপরীত দিক থেকে এক ব্যক্তি এসে প্রধানমন্ত্রীর কাঁধে জোরে একটা ধাক্কা দেয়। যার ফলে সে পাশে পড়ে যায়। এটি একটি ‘শক্তিশালী ধাক্কা’ হলেও প্রধানমন্ত্রী মাটিতে পড়ে যাননি।

হামলার পর দেশটির পরিবেশমন্ত্রী ম্যাগনাস হিউনিক বলেন, রাজনৈতিক মতবিরোধ, নির্বাচনী প্রচারণা যাই হোক না কেন, একে অপরের দেখাশোনা করা প্রত্যেকের দায়িত্ব। আমাদের সুন্দর, নিরাপদ এবং মুক্ত দেশে এ ধরনের কিছু ঘটতে পারে না। এটি কুৎসিত এবং অগ্রহণযোগ্য। আসুন আমরা দেখাই যে, ডেনমার্ক অনেক ভালো।

ডেনমার্কের মধ্য-বামপন্থি সোশ্যালিস্ট ডেমোক্রেটিক পার্টির নেতা ফ্রেডেরিকসেন ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট