রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

হজ ২০২৪,মিনায় ২০ লাখেরও বেশি হজযাত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র হজ পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গেছেন। এছাড়া সৌদির নাগরিক ও প্রবাসীরাও হজে যোগ দিয়েছেন।

সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার মিনায় গিয়েছিলেন ২০ লাখেরও বেশি হজযাত্রী। আজ শনিবার তারা যাবেন আরাফাতের ময়দানে। এখানে সারাদিন অবস্থানের পর তারা যাবেন মুজদালিফায়। মিনার মতো মুজদালিফাতেও সারারাত থাকবেন হজযাত্রীরা।

এরপর প্রতীকি শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর ছোড়ার পর কাল হজযাত্রীরা পশু কোরবানি করবেন।

পশু কোরবানি ও ঈদুল আজহা পালন শেষে পুরুষ হজযাত্রীরা তাদের মাথা মুণ্ডন করবেন।

এরপর তারা যাবেন মক্কার পবিত্র কাবা শরীফে। সেখানে হজের মূল তাওয়াফ করবেন। এরপর আবারও প্রতীকি শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে শেষবারের মতো কাবা তাওয়াফ বা প্রদক্ষিণ করে শেষ হবে তাদের হজযাত্রা।

গত বছর হজ করেছিলেন ১৮ লাখ মানুষ। যদিও ধারণা করা হয়েছিল এই সংখ্যা ২৫ লাখ পার হবে। তবে সেটি হয়নি।

যেহেতু মিনায় এবার ২০ লাখেরও বেশি হজযাত্রী অবস্থান করেছেন ফলে বোঝা যাচ্ছে গতবারের চেয়ে এবার বেশি মানুষ হজ করবেন।

এ বছরের হজকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল সৌদি। এবার অনুমতি ছাড়া কাউকে হজ করার সুযোগ দেয়নি দেশটির সরকার। এমনকি হজের কয়েকদিন আগে মক্কা থেকে ৩ লাখেরও বেশি মানুষকে বের করে দেওয়া হয়। যাদের বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনা করেছিলেন।

জুন মাসে হজ হওয়ায় এবার হাজিদের প্রচণ্ড গরম সহ্য করে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হচ্ছে। তাই তাদের সাবধানতা অবলম্বন করে হজ পালনের আহ্বান জানানো হয়েছে। -সূত্র: আরব নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews