1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ৭ মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি নির্বাচনী বাটোয়ারা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

মশিয়ালী তিন খুনের আসামি জাফরিন এবার ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: খুলনায় মশিয়ালী গ্রামের আলোচিত ট্রিপল হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ছাত্রলীগ নেতা জাফরিন শেখকে এবার ধর্ষণ প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২১ জুন) দুপুরে খুলনার শিরোমনি বৈশাখি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে জাফরিন শেখের বিরুদ্ধে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগে মামলা করেন যোগীপোল এলাকার এক তরুণী।

মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে খানজাহান আলী থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ভুক্তভোগী তরুণীর সঙ্গে দুই মাস পূর্বে জাফরিনের পরিচয় হয়। মোবাইলে কথা বলার এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে ভুক্তভোগী তরুণী জাফরিনের স্ত্রীর তথ্য জানতে পারেন এবং যোগাযোগ বন্ধ করে দেন। কিন্তু জাফরিন তাকে বিয়ের জন্য চাপ ও দেখে নেওয়ার হুমকি দেয়। এ বিষয়ে গত গত ৬ জুন খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরি করের ভুক্তভোগী তরুণী। এতে ক্ষিপ্ত হয়ে ৭ জুন রাতে জাফরিন ওই তরুণীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তরুণীর চিৎকারে মা সহ অন্যরা এগিয়ে আসলে জাফরিন পালিয়ে যায়।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী। শুক্রবার দুপুরেই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন জাফরিন শেখ। মাদক বিক্রিসহ বিভিন্ন অপরাধে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। ২০২০ সালের ১৬ জুলাই জাফরিন ও তার দুই ভাইয়ের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মশিয়ালী গ্রামের তিন জন। এই মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন জাফরিন। জামিনে মুক্তি পেয়ে শিরোমনির একটি কারখানায় চাঁদাবাজি করতে গেলে ২০২৩ সালের ১৬ এপ্রিল আবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জাফরিনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট