মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ফেসবুকে প্রেম করে ভারতীয় নারী বাংলাদেশে এসে বিপাকে, বেনাপোল দিয়ে পতাকা বৈঠকে হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় নারী।গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসে।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই ) সকাল ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো.মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার (২১) এর সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে দুই বছর ধরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসে পিংকি। ৩ দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন পিংকি। এক পর্যায়ে সমর ও তার এক বন্ধু মিলে গত মঙ্গলবার বিকালে পিংকিকে বেনাপোলে নিয়ে আসে এবং সমর পিংকিকে এক জায়গায় বসিয়ে বলে তুমি এখানে বসো আমরা আসছি। প্রেমিক বন্ধু সমর ও তার বন্ধু পিংকিকে বোকা বানিয়ে পালিয়ে যায়। পরে মেয়েটি সমরকে খুঁজে না পেয়ে কান্না কাটি করতে থাকে। এ অবস্থা দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে একটি বাড়িতে রাখে। এক পর্যায়ে বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় তারা। বিএসএফ পরে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews