শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ রাসেল ইকো পার্ক বিনোদন ও পরিবেশের জন্য খুবই উপযোগী-নারায়ন চন্দ্র চন্দ

  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, শেখ রাসেল ইকো পার্ক বিনোদন ও পরিবেশের জন্য খুবই উপযোগী। এই পার্কে উন্মুক্ত জলাশয় ও প্রচুর পরিমাণে বিভিন্ন ধরণের গাছপালা রয়েছে, যা পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ সুরক্ষায় আমাদের জীববৈচিত্র্য ধরে রাখতে হবে। খুলনায় বড় ধরণের বিনোদন পার্ক নেই। সেদিক থেকে খুলনা প্রশাসন যে উদ্যোগ গ্রহণ করেছে তা সময়ও যুগোপযোগি। এই পার্কের কাজ শেষ হলে খুলনা জেলার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হবে। ৪৩ একর জমির ওপর নির্মিত এই পার্ক পরিকল্পনা মাফিক করা হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি এপার্ক মানুষের ব্যস্ত জীবনে সুষ্ঠু বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। এই পার্ক থেকে সরকারের রাজস্ব আয় হচ্ছে।
তিনি শনিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার শেখ রাসেল ইকো পার্কে প্রশান্তি চত্বর ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews