মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে হামলা, আগুন দিল দুর্বৃত্তরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কোটাবিরোধী ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে দেড় ডজন গাড়ি।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে এই তাণ্ডব চলে। পরে আগুন অন্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। সড়কে অবরোধের কারণে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেখানে যেতে পারেনি ফায়ার সার্ভিস।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (কাবিখা) মো. বদরুল হক জানিয়েছেন, আমাদের ভবনের সব কাচ ভেঙে ফেলেছে। ভবনেও আগুন লেগেছে। আমরা ভবনের ছাদ থেকে আশপাশের ভবনের ছাদ দিয়ে বের হয়ে এসেছি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জানান, আমরা অনেক আগেই তথ্য পেয়েছি কিন্তু আমাদের অবস্থা খারাপ। রাস্তায় ব্যারিকেড থাকায় আমরা যেতে পারছি না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews