1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন পাইকগাছায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের আগাম প্রস্তুতি ; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবারের জমির ধান কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই-খুলনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী চিতলমারীতে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সুনীল অর্থনীতির বিকাশ ও সমুদ্র বন্দরের নিরাপত্তায় কোস্টগার্ড বটিয়াঘাটায় অর্থ সংকটে বন্ধ হওয়ার পথে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একডেমি দাকোপে জেলেদের চাউল বিতরণের উদ্বোধন পাইকগাছায় ইসলামী ব্যাংকে জালিয়াতির চেষ্টা; আটক ১

কারফিউর মধ্যেই হঠাৎ প্রশাসনে বড় রদবদল

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চলমান পরিস্থিতিতে হঠাৎ দেশের প্রশাসনে ব্যাপক রদবদল এনেছে সরকার। বিস্ফোরক পরিদপ্তরের নতুন প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) এস. এম. আনছারুজ্জামান।

অন্যদিকে, রাজশাহী ওয়াসার ডিএমডি (যুগ্মসচিব) এস এম তুহিনুর আলমকে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) ডি এম আতিকুর রহমানকে একই প্রতিষ্ঠানের সদস্য করা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হয়েছেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) আরিফ আহমেদ খান।

শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের পরিচালক, পরিকল্পনা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আসলাম হোসেনকে কেন্দ্রীয় ঔষাধাগারের (সিএমএসডি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের পরিচালক (যুগ্মসচিব) মুহাম্মদ ইউসুফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট