শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

খুলনার দাকোপে আনসার-ভিডিপি সদস্যদের হাতে ৭ জন ডাকাত আটক

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

দেশে সহিংসতা ও লুটতরাজের বিরুদ্ধে খুলনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ট্রাফিক মোড়ে, গ্রামে, পাড়ায় ও মহল্লায় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানার নিরাপত্তায় ব্যাটালিয়ন আনসার ও আনসার ভিডিপি সদস্য নিয়োগ করেছেন।
আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়, গণসংযোগ সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন সুত্রে জানাগেছে, খুলনা জেলাধীন দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ৭ জন ডাকাত আনুমানিক রাত ১২:৩০  সময় ৪ টি গরু ডাকাতি করে চুনকুড়ি গ্রাম লাগোয়া পশুর নদী হতে ট্রলার যোগে যাওয়ার সময় ডিউটিরত আনসার ভিডিপি দলনেতা প্রকাশ মিস্ত্রি, সহকারী আনসার কমান্ডার ধীমান গাইন, ইউনিয়ন আনসার কমান্ডার ভরত চন্দ্র রায় ও ভিডিপি সদস্য রাসেল দেখতে পেয়ে স্থানীয় জনগণের সাহায্যে অন্য একটি ট্রলার যোগে ধাওয়া করে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেন।
সকালে দাকোপ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রাকিবুল ইসলামের মাধ্যমে বাজুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নুর ইসলামের নিকট ৭ জন ডাকাতকে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews