মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা প্রথমবারের মতো ড্রোনে বন্যার্তদের কাছে পৌঁছাল ত্রাণ, প্রশংসনীয় উদ্যোগ বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটি গঠন পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ খুলনায় নজরুল বর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা চিতলমারীতে দোকান ঘর নির্মাণে ২ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় মিথ্যা মামলা ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ; তারাকান্দায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রাণসামগ্রী বিতরণ করল কোস্টগার্ড

বেনাপোলে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সুধী সমাবেশ করেছে বিজিবি

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল বন্দর সুরক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাজীবি বিভিন্ন সংগঠনের সাথে মত বিনিময় করেছেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আজ শনিবার (১০ আগষ্ট) সকাল সাড়ে ১১ টার সময় বেনাপোল পোর্ট থানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার ভক্ত।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু,

বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দীন, বেনাপোল পৌর বিএনপির সাধারন সম্পাদক সম্পাদক আবু তাহের ভারত, ছাত্র প্রতিনিধি রেজোয়ান আহমেদ আকাশ, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব। সিএন্ডএফ এজেন্টের পক্ষে মোস্তাফিজ্জোহা সেলিম উপজেলা দলের সদস্য সচিব ইমদাদুল হক এমদাদ কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক সাজেদুর রহমান, শিক্ষক আব্দুল মান্নান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বল কুমার বিশ্বাস,

কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুজ্জামান লিটন বলেন,দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে বিজিবি ও পুলিশকে সাথে নিয়ে দফায় দফায় বৈঠক করে সচল রেখেছি।

প্রধান অতিথি যশোর – ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি তার বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বেনাপোল বন্দরকে সচল রাখতে হবে। বিশৃঙ্খলা ঘটালে কাউকে ছাড় দেয়া হবেনা। সন্ত্রাস ও মাদকমুক্ত বেনাপোল গড়তে বেনাপোলবাসীকে তাঁর পাশে থাকার আহবান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতে নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews