1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নগর ভবনে ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে তাজা গ্রেনেড, গুলি ও গাঁজা জব্দ বাগেরহাটে সংবাদ সম্মেলন: পৈতৃক জমি দখল ও হুমকির মুখে এক অসহায় পরিবার বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, ২ ঘণ্টা পর স্বাভাবিক পণ্য খালাস ব্রাজিল-মরক্কো ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে বিশ্ব ঐতিহ্যের সেই গ্রাম, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র ২০ জন স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বাস-ভ্যান সংঘর্ষে নারীসহ ৩ জন আহত

ভাসানচরে ডুবে যাওয়া ট্রলারের ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মনির হোসেন:: দূর্যোগপূর্ণ আবহাওয়ায় ভাসানচরের ছেঁড়াখাল এলাকায় ডুবে যাওয়া যাত্রীবাহী ট্রলারের ১৭ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

১০ আগস্ট শনিবার রাতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, ১০ আগস্ট শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি কাঠের বোট ভাসানচর থানাধীন ছেঁড়া খাল নামক এলাকায় বৈরী আবহাওয়ার কারণে ২৩ জন যাত্রী ও ২০ টন খাদ্য সামগ্রীসহ ডুবে যায়।

খবর পেয়ে তৎক্ষণিক বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ভাসানচরের উদ্ধারকারী দল উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ১৭ জনকে জীবিত ও ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখনো দুইজন নিখোঁজ রয়েছে যাদের উদ্ধারে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট