বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায় পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: গণহত্যার বিচার, আহতদের সুচিাকৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
গেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকালে শহরের স্বাধীনতা উদ্যানে পথসভা করে। পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতা রেজওয়ান শরিফ, ডেফোডিল বিশ্ববিদ্যালয় নেতা মো. মুর্শিদুল ইসলাম খান ইমন, বাগেরহাট সরকারী পিসি কলেজের শিক্ষাথর্ী আজমির হোসেন, নাহিদ হাসান নাঈম, ফারজানা পায়েল ও স্বদেশ রহমান বক্তব্য রাখেন।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত ও বিগত ১৬ বছর সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম-খুন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে।
পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews